অপরাধবাংলাদেশ

নাটোরে স্বামীর লিঙ্গ কর্তন, স্ত্রী আটক

|| মেহেদী হাসান বাবু ||

নাটোরের সিংড়ার তেঘর গ্রামে স্ত্রী কুলসুম বেগমের বিরুদ্ধে স্বামী মিটুল এর লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার মধ্যরাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তেঘর গ্রামে এ ঘটনা ঘটে।

কুলসুম বেগম একই ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মকলেছের কন্যা। মিটুল তেঘর গ্রামের মোবারক হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, ৮ মাস আগে গার্মেন্টস এ চাকুরির সুবাদে কুলসুমের সাথে পরিচয় হয় মিল্টনের। প্রেমের সম্পর্ক গরে উঠে তাদের। পরে দুজন বিয়ে করে। সম্প্রতি ঈদের ছুটিতে দুজন গ্রামের বাড়িতে আসে। ঈদের পর থেকে দুজনের মধ্য মনোমালিন্য চলে আসছিল। এসব নিয়ে শালিস মিমাংসা করেন স্থানীয়রা। হঠাৎ বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে ধারালো ব্লেড দিয়ে লিঙ্গ কর্তন করে স্ত্রী কুলসুম বেগম।

সিংড়া থানার ডিউটি অফিসার এসআই পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্ত্রী কুলসুমকে আটক করা হয়েছে। জবানবন্দির জন্য নাটোর কোর্টে প্রেরন করা হয়েছে। 

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button