জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত:আইন মন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপি প্রতিষ্ঠা করার পর জিয়া ক্যু’র নাটক করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচ থেকে ছয় হাজার সৈন্যকে হত্যা করেছিলেন ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি নেতাদের হাতে রক্ত লেগে আছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিলেন জিয়াউর রহমানরা। রক্তে রঞ্জিত ছিল জিয়াউর রহমানের হাত।
এ সময় মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া মুজাহিদ-নিজামীকে নিয়ে মন্ত্রিসভা করেছিলেন। ১৯৭১ সালে নিজামী-মুজাহিদ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে ছিলেন। আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছিলেন খালেদা জিয়া দেশের জনগণ তা জানে।
আইনমন্ত্রী বলেন, দেশে আগুন সন্ত্রাস, কানসাটের কৃষক হত্যাকাণ্ড বিএনপি করেছিলেন। সুতরাং তার থেকে প্রমাণিত হয় যে, বিএনপির হাতই রক্তে রঞ্জিত। বিএনপি ষড়যন্ত্রের ওস্তাদ। আর আওয়ামী লীগ জনগণের বন্ধু।
পরে আইনমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় যোগ দেন।
বাংলাটিভি/শহীদ



