বাংলাদেশ

ভারতে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু হলো বিটিভির

ভারতে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু হলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন- বিটিভির। ভারতের রাষ্ট্রায়ত্ত চ্যানেল দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফর্ম ডিডি ফ্রি ডিশের মাধ্যমে দেশটিতে বিটিভির এ সম্প্রচার কার্যক্রম পরিচালিত হবে। বিকেলে রাজধানীর রামপুরায় বিটিভির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ৯টা থেকে প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির সম্প্রচার শুরু হয়, পরে বিকেলে রামপুরায় বিটিভি ভবনে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হওয়ায় বর্তমান পৃথিবীতে টিভি চ্যানেলগুলো সীমানায় বাধা থাকতে পারে না।

ভারতে বিটিভির সম্প্রচার দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংশ্লিষ্ট খবর

Back to top button