আগৈলঝাড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বরিশালের আগৈলঝাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথমবারের মত মামলা হয়েছে। নার্সিংয়ে পড়া এক ছাত্রীর নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে অশ্লীল ও কুরুচিপূর্ন মন্তব্য পোষ্ট করায়, নিখিল মন্ডল নামে একজনের বিরুদ্ধে ডিজিটাল আইনে এ মামলা করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান,উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের নলিনী মন্ডলের ছেলে নিখিল মন্ডল একই এলাকার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনিষ্টিটিউটের এক ছাত্রীর নামে, ভুয়া ফেইসবুক আইডি খুলে ছাত্রী ও তার পরিবার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন।
এ বিষয়টি ছেলেটির পরিবারকে জানালে তারা কোন ব্যবস্থা না নিলে,ছাত্রীর মা বাদী হয়ে নিখিল মন্ডলকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।এর প্রেক্ষিতে গতরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত নিখিল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ।
বরিশালের আগৈলঝাড়ায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা দায়ের। নার্সিং পড়–য়া ছাত্রীর নামে প্রতারণার মাধ্যমে ভুয়া ফেইসবুক আইডি খুলে অব্যাহতভাবে অশ্লীল ও কুরুচিপূর্ন মন্তব্য পোষ্ট করায় ডিজিটাল আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত নিখিল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাটিভি/ এস নূর



