দেশবাংলা

আখাউড়ায় ট্রেনে পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জোসনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা থেকে যাওয়া চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান,ওই নারী মদ খেয়ে মাতাল অবস্থায় ছিলেন। এসময় সোনার বাংলা ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে, চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলো। ট্রেন আসতে দেখে রেললাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেন থামাতে চায়। এসময় ট্রেনে কাটা পড়েন তিনি।

ওসি আরও জানান, নিহত জোসনা আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনির বাসিন্দা শামীম মিয়ার স্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button