দেশবাংলা
স্ত্রীর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রী নূরজাহান বেগমকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন তাঁর স্বামী শাহীন আলম। বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক খালিদ হাসান খানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি এসব কথা স্বীকার করেন তিনি।
শাহাজানপুর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের ওয়ার্ড বয় শাহীন আলমের সঙ্গে নূরজাহানের ২য় বিয়ে হয় গত ২০ আগস্ট। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দ্বন্দ তৈরি হয়। এর জের ধরে গত মঙ্গলবার রাতে কোমল পানীয়র সাথে ১০টি ঘুমের ওষুধ এবং ৩টি চেতনানাশক ইনজেকশন দেয়া হয়।
পরে স্ত্রীর ২ হাত বেঁধে ধারালো ছুরি দিয়ে নূরজাহানকে গলা কেটে হত্যা করেন তিনি।



