দেশবাংলা
সিদ্ধিরগঞ্জে বাল্কহেড চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাশেদ নামে বাল্কহেডের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে গোদনাইল এলাকায় শীতলক্ষ্যা নদীর সাধুরঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাকিম জানান, গতকাল রাশেদ নিখোঁজের পর থেকে নদীতে তল্লাশি চালায় ফায়ার সাভির্সের ডুবুরি দল। পরে গোদনাইল এলাকা থেকে ডুবুরিরা লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শীতলক্ষ্যা নদীর সাধুরঘাটে ডাকাতদের ছুরিকাঘাতে রাশেদ নিহত হয়েছে বলে ধারনা করছে পুলিশ্। হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে বলে জানান পুলিশ্ কর্মকর্তা।



