
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক চাপায় সাদিয়া আক্তার নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার শালবাহান বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এসময় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও, বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়রা জানায়,দুপুরে নিহত সাদিয়া সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময়, মাফি-রাফসান নামে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সাদিয়া জুগিগছ এলাকার ইসরাফিল ইসলামের মেয়ে ও শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।



