রৌমারী উপজেলায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নদ-নদী বেষ্টিত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিস্তীর্ণ জনপদে যোগাযোগ রক্ষায় একমাত্র ভরসা অর্ধশত বাঁশের সাঁকো। সম্প্রতি বন্যায় সাঁকোগুলো নড়বড়ে হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। প্রতিবছর বন্যায় উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামের সড়কগুলো ভেঙ্গে চলাচল অযোগ্য হয়েছে পড়েছে। বিভিন্ন গ্রামের অর্ধ শতাধিক বাঁশের সাঁকো চলাচল অনুপোযোগী হওয়ায়, এ উপজেলার বেশিরভাগ মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে । বিশেষ করে স্থানীয় কৃষক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। তাই স্থায়ীভাবে সড়ক ও বাঁশের সাঁকো দ্রুত সংস্কারের দাবী স্থানীয়দের।
যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, শুধু আশ্বাসের বানী নয়। নির্বিঘ্ন চলাচলে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন।



