দেশবাংলা
শৈলকুপা পৌরসভার কর্মচারীদের ওপর হামলা

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কর্মচারীদের ওপর হামলা ও নাগরিক সেবা ব্যাহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র কাজী আশরাফুল আজম। বিকেলে পৌর ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় পৌর মেয়র অভিযোগ করেন, গত ৩ সেপ্টেম্বর শৈলকুপার আউশিয়া গ্রামের রাস্তায় ভ্যান রিক্সার লাইসেন্স ফি আদায় কালে পৌর কর্মচারী মহিউদ্দিনসহ কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায় শৈলকুপা উপজেলা চেয়ারম্যানের ছেলে শিকদার ওয়াহেদুজ্জামান ইকুসহ কতিপয় সন্ত্রাসী।
এ ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য উল্টো তারা উপজেলা পরিষদে একটি সমাবেশ করছে। সেখান থেকে পৌরসভা থেকে ভ্যান,রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স না নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়। এতে পৌরসভার কর্মকান্ড ব্যাহত হচ্ছে।
পরে এই হামলার বিচার চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন মেয়র।



