
৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর সদস্য সন্দেহে শতাধিক কিশোরকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার হাফিজ আল ফারুক।
তিনি জানান, আটকদের মধ্যে যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যারা নিরপরাধ প্রমাণিত হবে তাদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।
হাফিজ আল ফারুক আরও জানান, কয়েকজন অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিক হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করা হয়। অভিযানে শতাধিক কিশোরকে আটক করা হয়। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



