বাংলাদেশ
’মেগা প্রকল্পের সুফল স্থানীয় জনগণের মাঝে তুলে ধরতে হবে’

তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ কক্সবাজারে চলমান মেগা প্রকল্পের সুফল সম্পর্কে স্থানীয় জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচার করতে হবে।
সকালে কক্সবাজার লিংকরোড আঞ্চলিক বেতার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে বেতার কেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরে জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। পরে স্থানীয় প্রেসক্লাবে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাথে এক মতোবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, বেতারের অঞ্চলিক পরিচালক মাহফুজুল হক,জেলা তথ্য অফিসার ইমদাদুল ইসলাম, কক্সবাজার বেতারের সংবাদ বিভাগের প্রধান মোহাম্মদ আরাফাত হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



