বিশ্ববাংলা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম ফিরোজ-উল-আমিন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করে লুইজিয়ানা স্টেস্ট ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন।
স্থানীয় সময়, শনিবার একটি গ্যাস স্টেশনে ডাকাতির সময় লুইজিয়ানার বিমান বন্দরের হাইওয়ের পাশে, তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত ফিরোজ পড়াশোনার পাশাপাশি সেই গ্যাস স্টেশনে কর্মরত ছিলেন।
জানা যায়, এক ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সেখানে এসে গুলি চালালে, ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়।



