দেশবাংলা
আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শ্রাবন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয় মাছুম নামে আরও একজন।সকালে আখাউড়া- আগরতলার প্রেসিডেন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্কুল থেকে আখাউড়া উপজেলা মাঠে ফুটবল খেলার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন তারা। এসময় আখাউড়া-আগরতলার প্রেসিডেন্ট সড়কে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম শ্রাবন গুরুতর আহত হয়।
পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। নিহত শ্রাবন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
বাংলাটিভি/ এসনূর



