
কিশোরগঞ্জের পুলিশ সুপারের নামে ফেইসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে আব্দুল হান্নান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সকালে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ। আব্দুল হান্নান গত তিন মাস ধরে ফেসবুকে ‘মাশরুকুর রাহমান খালিদ’ নামে একটি ভুয়া আইডি খুলে এবং নিজেকে কিশোরগঞ্জের এসপি বলে পরিচয় দিয়ে ধনাঢ্য মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।
প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায় করেছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি। পুলিশ সুপার জানান জালিয়াত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারেও তৎপর রয়েছে পুলিশ।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাটিভি/ সৌরভ নূর



