বিশ্ববাংলা
ব্রুনাইয়ে কর্মরত বাংলাদেশি নিহত

ব্রুনাইয়ে কর্মরত অবস্থায় নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ছাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। ছাইদুল ইসলামের বাড়ী, গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউপির ছৈলাদী গ্রামে। তার পিতার নাম, বকুল সরকার।
নিহতের চাচাতো ভাই জানান, কাজ করার সময় নির্মাণাধীন ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান ছাইদুল। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই রেমিটেন্স যোদ্ধার। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পারিবারিক স্বচ্ছলতার তাগিদে মাত্র একবছর আগে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন এই বাংলাদেশি।
বাংলাটিভি/ সৌরভ নূর



