বিশ্ববাংলা
ম্যারাথনে অংশ নিলেন জার্মান প্রবাসী শিব শংকর পাল

সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে অনুষ্ঠিত ইয়াংফ্রাউ ম্যারাথনে অংশ নিলেন, জার্মান প্রবাসী বাংলাদেশি শিব শংকর পাল। এ নিয়ে, ১০৭টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহন করলেন তিনি।
গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইয়াংফ্রাউ ম্যারাথনের ২৭তম আসরে ৬৪ দেশের প্রায় ৪০০০ দৌড়বিদ এতে অংশ নেন। শিব শংকর পাল জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী হলেও, তার অদম্য শখ বিশ্বের বড় বড় সকল ম্যারাথনে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে দৌড়ানো।
তিনিই একমাত্র বাংলাদেশি যিনি আন্তর্জাতিক ম্যারাথনে শতাধিকবার অংশগ্রহণের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিব শংকর পাল জানান, ম্যারাথনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করানোই তার প্রধান লক্ষ্য।
কঠোর পরিশ্রম এবং স্বপ্নই তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে বলে জানান তিনি।
বাংলাটিভি/ সৌরভ নূর



