বিশ্ববাংলা
দক্ষিণ আফ্রিকায় ক্ষয়-ক্ষতির মুখে বাংলাদেশিরা

দক্ষিণ আফ্রিকায় গত দশ দিন ধরে চলমান অভিবাসন বিরোধী জেনোফোবিয়ায় বিদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান লুট, ভাঙচুর ও অগ্নি সংযোগের ফলে, ব্যাপক ক্ষয়-ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। এতে তিনশত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জোহানসবার্গ শহর থেকে শুরু হওয়ার পর থেকে ডেবিটন, ইস্টান কেপ, বেনোনি, আটলাস ও সুয়েটোসহ ছোট শহর থেকে শুরু করে লোকেশনগুলোতেও ব্যাপক লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করে স্থানীয় অভিবাসন বিরোধীরা।
দেশটিতে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, ২০০৮ সালে প্রথম শুরু হয় জেনোফোবিয়া যা ২০১৯ সালে এসে বহুগুণে ধ্বংসাত্মক রূপ নিয়েছে।



