দেশবাংলা
বান্দরবানে দেয়াল ধসে নিহত ১

বান্দরবানের লামায় মাটির দেয়াল ধসে মো. বানু মিয়া নামে একজন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের সাপমারা ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বানু মিয়া বড় ভাইয়ের বাড়িতে একটি মাটির ঘরে একা থাকতেন। প্রতিদিনের মতো গতকাল রাতে তিনি ওই ঘরে ঘুমিয়ে পড়েন। এরপরে রাতে বৃষ্টি শুরু হলে ঘরের ভিতরে পানি ঢুকে পড়ে। এতে মাটির দেয়াল ধসে পরে ঘটনাস্থলেই মারা যান বানু মিয়া।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সে লামার গজালিয়া সাপমারা ঝিরি এলাকার মো.ওসমানের ছেলে।
বাংলাটিভি/ সৌরভ নূর



