আন্তর্জাতিকএশিয়া
টোকিওতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফাসাই

জাপানের টোকিওতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ঘূর্ণিঝড় ফাসাই। তাৎক্ষণিকভাবে ঝড়ের তাণ্ডবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজধানী টোকিও’র কাছেই একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে।
গত কয়েক বছরের মধ্যে এটা সবচেয়ে শক্তিশালী টাইফুন। ঘন্টায় ২১০ কিলোমিটার বেগে এ ঝড় উপকূলে আঘাত হানলে ভূমিধসের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানী টোকিও’র দুইটি বিমানবন্দরে ১৩০টির-ও বেশি ফ্লাইট বাতিল করে দেয়া হয়। রেল পরিষেবায়ও বিঘ্ন ঘটে।
বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারে নিমজ্জিত হন ৯ লাখ ১০ হাজার ঘরবাড়ির বাসিন্দারা। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
বাংলাটিভি/ সৌরভ নূর



