দেশবাংলা
সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ৪

লালমনিরহাট, বগুড়া ও গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন।
সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ট্রাক এবং পাটগ্রাম থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী মিনি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। নিহত ট্রাক চালক মামুন হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। এদিকে, গতরাতে বগুড়ার গাবতলী উপজেলার ফুল মিয়া, ভ্যান চালিয়ে বাড়ী যাওয়ার পথে সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন এলাকায় পৌঁছুলে, জুলকার নাইম নামে একটি বাস তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সার সাথে কভার্ডভ্যানের সংঘর্ষে ২ নারীর মৃত্যু হয়। গতকাল বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাটিভি/ সৌরভ নূর



