দেশবাংলা
আদালত থেকে আসামির পলায়ন

বগুড়া চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালত এর সামনে থেকে মাদক মামলার হাজতী সাইফুল ইসলাম সাগর পালিয়ে গেছে।
গতকাল সন্ধ্যায় বগুড়া জেলা কারাগারে নেয়ার উদ্যেশ্যে বিভিন্ন থানা থেকে আসা আসামীদের হাতকরা পড়িয়ে প্রিজন ভ্যানে ওঠানোর সময়, সাইফুল কৌশলে হাতকড়া খুলে এটিএসআই কবিরকে কিল ঘুষি মেরে পালিয়ে যায়। কোর্টে থাকা পুলিশ সদস্যরা এসময় সাগরকে ধরতে ব্যার্থ হন।
প্রসঙ্গত, ২০১৮ সালে মাদকদ্রব্য আইনে এজাহার করা আসামী সাইফুল ইসলাম সাগরকে বগুড়া আদালতের হাজতে রাখা হয়।



