দেশবাংলা
কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত

কুড়িগ্রামে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল পৌর এলাকার কৃষ্ণপুর চড়ুয়া পাড়ায় সুপারীর গাছ কাটার সময় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চড়ুয়াপাড়ার মনির হোসেনের বাড়িতে সুপারীর গাছ কাটার কাজ করতে যান চরকৃষ্ণপুর গ্রামের খালেক ও আব্দুর রহমান নামে ২ শ্রমিক। এসময় সুপারী গাছ কাটা শেষ হলে তা অসাবধানতা বাড়ির ওপর দিয়ে যাওয়া উ্চ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে পড়ে।
বিদ্যুতের তারে আটকে যাওয়া সুপারীর গাছ সরাতে গেলে, বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।



