বাংলাদেশ

মাদারীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

নির্যাতিতার পরিবার জানায়,গতকাল বিকেলে বাড়ির উঠোনে খেলা করছিল তরমুগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এই শিক্ষার্থী। সেখান থেকে তাকে কৌশলে ডেকে বাড়ির ছাদে নিয়ে যান পুরান বাসস্ট্যান্ড এলাকার যুবক রনি।

সেখানে নিয়ে ওড়না দিয়ে মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী বিষয়টি টের পেলে রনি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত রনিকে ধরতে অভিযান চলছে বলে জানান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button