বাংলাদেশ
গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে মেহেদি হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যামব। গতকাল দুপুরে জিন্দাবাজার এলাকার মিলেনিয়াম শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পরিচালক সত্যজিত কুমার ঘোষ জানান, মেহেদি হাসান দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী,ডক্টর জাফর ইকবালসহ বিভিন্ন ব্যক্তির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যা আইসিটি ধারা অনুযায়ী অপরাধ।
পরে র্যাব অভিযান চালিয়ে মিলেনিয়াম শপিং সেন্টারের ছামিয়া ফেব্রিকসের কর্মচারী মেহেদি হাসানকে গ্রেপ্তার করে।



