জলবায়ু অভিযোজন সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান

হাকিম মোড়ল, ঢাকা : বিশ্ব নেতৃবৃন্দকে আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’ এর নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।
এদিকে, গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ঢাকায় ’গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন’ এর নতুন অফিস খোলা হচ্ছে।
সকালে ঢাকা থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’ এর নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি জানান, কমিশনের নতুন গবেষণায়-জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশ অনেক পদক্ষেপ নিলেও এখনও বাকি রয়ে গেছে অনেক কাজ।
এছাড়াও আগাম জলবায়ু অভিযোজনে সমাধানের উপায় উদ্ভাবনে বিশ্ব নেতৃবৃন্দ, সরকার ও ব্যবসায়ীদের প্রতি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
এক্ষেত্রে সমগ্র বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পক্ষে মত দেন বাংলাদেশ সরকারপ্রধান।
বাংলাটিভি/ এসনূর



