কাতারে বিদায়ী রেমিটেন্স যোদ্ধাদের সন্মাননা প্রদান

কাতারে বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব মোঃ আব্দুর সাত্তার ও প্রকৌশলী মোঃ সালাউদ্দিন কে বিদায়ী সন্মাননা প্রদান করেছে কাতারে দ্বায়িত্বরত বাংলা গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার।
শুক্রবার কাতারের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই বিদায়ী সন্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গবেষক ও কলামিস্ট নুর মোহাম্মদ নুর, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশ কমিউনিটি সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর পরিচালনা দুইজন বিদায়ী প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কে সংগঠনের পক্ষথেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইসমাইল মিয়া, কমিউনিটি নেতা শাহজাহান শাজু, প্রকৌশলী আলিম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা এম এ বাতেন।
উল্লেখ মোঃ আব্দুর সাত্তার প্রায় ৩৭ বছর কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং প্রকৌশলী মোঃ সালাউদ্দিন কাতার পেট্রলিয়ামে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় ১২বছর কর্মরত ছিলেন।
বাংলাটিভি/ এসনূর



