বিশ্ববাংলা
ফ্রান্সে পবিত্র আশুরা উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

পবিত্র আশুরা উপলক্ষে ওলামা পরিষদ ফ্রান্সের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শাহজালাল ওলামা পরিষদ ফ্রান্সের সভাপতি হাফিজ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা জমির হোসেন।
এতে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লন্ডন থেকে আগত হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইব্রাহিম খলিল আজাদী ও হাফিজ জিল্লুর রহমানসহ আরো অনেকে।
এসময় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরাসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে, মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।



