কুয়েত দূতাবাসে প্রবাসী নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস

গত ২ সেপ্টেম্বর কুয়েতে, বাংলাদেশ দূতাবাস ভবনের ভেতরে পানি পান করতে গিয়ে দূতাবাসের এক কর্মচারী কর্তৃক প্রবাসী নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার দূতালয় প্রধান ও কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন যাবত বাংলাদেশি প্রবাসীর সঙ্গে বাংলাদেশ দূতাবাস কুয়েতের নিরাপত্তা বিষয়ক স্টাফের, বাদানুবাদ ও অসদাচরণের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস কুয়েত ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা চলমান রেখেছে।
সেদেশে অবস্থানকারী সকল বাংলাদেশি প্রবাসীদের জানানো হয়েছে যে,বাংলাদেশ দূতাবাস নতুন স্থানে স্থাপিত হওয়ায় প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত করতে কিছুটা সময় লাগছে।
বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে প্রবাসীদের বিরত থাকার অনুরোধ করা হচ্ছে দূতাবাসের পক্ষ থেকে।



