দেশবাংলা
হিমছড়িতে পাহাড় ধ্বসে আহত ১৮

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের হিমছড়িতে পাহাড় ধ্বসে ১৮ জন আহত হয়েছে। এ সময় মাটিচাপায় ২টি সিএনজি অটোরিক্সা ও একটি ইজিবাইকও দুমড়ে-মুচড়ে গেছে।
পুলিশ জানায়, সকাল থেকে ভারি বৃষ্টির কারণে বিকালে মেরিন ড্রাইভ সড়কের ওপর একটি পাহাড় ধসে পড়ে। এ ঘটনায় সড়কে চলাচলরত তিনটি যাত্রীবাহী সিএনজি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় চালকসহ ১৮ জন আহত হয়েছে।
এ সময় মাটিচাপায় সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



