
আসামের অবৈধ বাসিন্দাদের ভারত থেকে বের করে দেয়া হবে, অমিত শাহ’র এই বক্তব্যে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।
কাদের বলেন, বাংলাদেশ উদ্বিগ্ন নয়, কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর এ বিষয়ে বাংলাদেশকে আশস্ত করে গেছেন। তিনি আরও বলেন, রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির সাথে সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান কাদের।



