অন্যান্যবাংলাদেশ

কমেছে স্বর্ণের দাম

চার দফা দাম বাড়ার পর অবশেষে কমেছে স্বর্ণের দাম। ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস।

বাজুস নির্ধারিত স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে আজ থেকে। তবে অপরিবর্তিত থাকবে রূপার দাম। নতুন দর অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫৬ হাজার ৮২৬ এবং ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ ও ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৯ হাজার ৫১৩ টাকায়।

আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২৯ হাজার ১৬০ টাকা করে বিক্রি হবে। আর রূপার দাম পূর্বের নির্ধারিত টাকাতেই বহাল আছে। এর আগে আগস্ট মাসে চার বার দাম বাড়ে স্বর্ণের।

সংশ্লিষ্ট খবর

Back to top button