
দেশব্যাপী সরকারের নানামুখী পদক্ষেপের কারণে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে গত ২৪ঘণ্টায় ৬’শ ৩৪জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে রহিমা বেগম নামের এক গৃহবধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, যশোরের ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। প্রতিদিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী।
এ ছাড়া বগুড়া, লালমনিরহাট,পটুয়াখালী ও কিশোরগঞ্জসহ দেশের অধিকাংশ জেলায় ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চিকিৎসরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সেবার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।



