দেশবাংলা
ঘাটুরায় ফাঁসির দাবীতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরায় ৮ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত কাজী পাপেলের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। এতে বক্তব্য রাখেন, সুহিলপুর ইউপি সদস্য মহসিন খন্দকার, নির্যাতিত শিশুর চাচা কাজী জমির আলীসহ স্থানীয়রা।
এসময় বক্তারা গ্রেফতারকৃত পাপেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট ঘাটুরা গ্রামের আনু মিয়ার ছেলে কাজী পাপেল শিশুটিকে ধর্ষণ করে।



