দেশবাংলা
নরসিংদীতে কুপিয়ে হত্যা

রহুল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহল্লায় জবা টেক্সটাইলের পাশে এ ঘটনা ঘটে। নিহত রহুল আমিন একই মহল্লার বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রুহুল আমিন পেশায় একজন রঙ ব্যবসায়ী। সম্প্রতি তিনি স্থানীয় ডিস ব্যবসার কর্মচারী মনির হোসেনের নিকট এলাকার ডিস ব্যবসার নিয়ন্ত্রণ দাবী করে। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
এর জের ধরে কর্মচারী মনির স্থানীয় যুবকদের নিয়ে, রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় জবা টেক্সটাইলের পাশের একটি মাঠে নিয়ে, কুঁপিয়ে গুরুতর আহত করে। তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।



