দেশবাংলা
রাজবাড়ীতে আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে শওকত আলী মন্ডল নামে এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে এ ঘটনা ঘটে।
পাংশা থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান,গতরাতে বাগদুলী বাজারে পলাশ ফার্মেসীতে বসেছিলেন শওকত আলী। এসময় মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে তাকে জোরপূর্বক ফার্মেসী থেকে বের করে, এলোপাতারী পিটিয়ে আহত করে। রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত শওকত মন্ডল বাগদুলী এলাকার নাজির মন্ডলের ছেলে। তিনি মৌরাট ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।



