আশুলিয়া ও বগুড়ায় ধর্ষণ মামলায় আটক ৩

আশুলিয়ায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, বগুড়ায় একাধিক শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
আশুলিয়া থানার এস আই মমিনুল হক জানান, স্থানীয় এক কিশোরীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে আশুলিয়ার তহিরুল ভুইয়ার নিজ বাড়িতে নিয়ে তার গাড়ীচালক শারফিনসহ গণধর্ষণ করেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আসামী করে, থানায় মামলা করেন নির্যাতিত কিশোরী।
পুলিশ শারফিনকে আটক করলেও তহিরুল পলাতক রয়েছেন। গণধর্ষণের শিকার মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এদিকে, একই এলাকায় এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে বগুড়ার ধুনট উপজেলার পালপুর খাদুলি গ্রামের জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশুদের যৌন নির্যাতন করে আসছিল। তাদের অভিভাবকরা থানায় অভিযোগ করলে ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়।



