দেশবাংলা
হাসপাতাল কতৃপক্ষের অবহেলায় গর্ভে সন্তানের মৃত্যু

জুবায়েল হোসেন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে প্রসূতিকে ৪ ঘন্টা আটকে রাখার কারনে, মৃত নবজাতকের জন্ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্বজনরা জানায়, গত সোমবার রাতে প্রসূতির শারিরীক অবস্থা খারাপ হলে তাকে বেলকুচির বিসমিল্লাহ্ আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে জানানো হয়, নরমাল ডেলিভারিতে সন্তান হবে।
আর এভাবে বিভিন্ন অজুহাতে ৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আবার জানানো হয় খুব দ্রুত তাকে সিজার করতে হবে। কিন্তু হাসপাতালে কোন ডাক্তার না থাকায় অন্য কোন হাসপাতালে নিতে বলে। ইতোমধ্যে রোগীর অবস্থা খারাপের দিকে চলে যায়।
পরে বেসরকারি ক্লিনিক ইউনাইটেড জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সিজারের মাধ্যমে মৃত সন্তান ভূমিষ্ট হয়।



