বিশ্ববাংলা
‘প্রবাসীদের জন্য আইডি কার্ড চালু করা হবে’

শিঘ্রই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য আইডি কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুবাই বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে আয়োজিত প্রবাসীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খানের সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, দূতালয় প্রধান প্রবাস লামারংয়র। বিশেষ অতিথি ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
বক্তব্য রাখেন, প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, অধ্যাপক এমএ ছবুর, ড. রেজা খাঁন ও আইয়ুব আলী বাবুল। এসময়, কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ এসনূর



