রংপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

বাবলুর রহমান, রংপুর : রংপুরের মিঠাপুকুর জায়গীর বাসস্ট্যান্ডে দোকান ভাড়াকে কেন্দ্র করে মটর শ্রমিক অফিস ও বাস কাউন্টার ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
গতকাল মিঠাপুকুর জায়গীর বাসস্ট্যান্ডে তাদের ছবি ভাংচুর করে স্থানীয় প্রভাবশালী মঞ্জুরুল তার লোকজন। মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক পদ্ম শ্রমিক অফিসের সমানে তাকেও মারধর করেন। মটর শ্রমিক অফিসের ভিতরে ঢুকে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।
এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষতি হয়। এছাড়াও তারা গোবিন্দগঞ্জ ট্রাভেল এর অফিস ভাংচুর করে। ঘটনাস্থল মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে মঞ্জুরুল আলম, আলমগীর, কালাম, মাসুদ মিয়া, মিঠুসহ ৬ জনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করেন।
বাংলাটিভি/ এসনূর



