
আরমান কায়সার, ঢাকা : পরিবহণ খাতে নানা অনিয়মের ফলে সৃষ্ট সমস্যায় যাত্রীরাই ভোগান্তির শিকার হন বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবোধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। এ সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাথ দখলমুক্ত করারও দাবি জানান তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে যাত্রী অধিকার দিবস ঘোষণা উপলক্ষে আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবে ১৩ সেপ্টেম্বরকে যাত্রী অধিকার দিবস ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতে, সবাইকে দায়িত্বশীল আচরণের পরামর্শ দেন সুলতানা কামাল। এ সময় দেশে সুশাসন ফিরিয়ে আনতে না পারলে, সড়কে সুশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসময় নানা অব্যবস্থাপনায় পরিবহণ সেক্টরের উন্নতি হচ্ছে না- দাবি করে, ফুটপাথ দখলমুক্ত করার দাবি জানান বক্তারা। সাধারণ যাত্রীদের জন্য সরকার কিছু করতে পারছে না বলেও, এসময় অভিযোগ করেন তারা।
বাংলাটিভি/ এসনূর



