বিশ্ববাংলা
মালয়েশিয়ার জঙ্গলে দিন কাটাচ্ছে ১৬ বাংলাদেশি

অর্থ উপার্জনের জন্য মালয়েশিয়া গিয়ে ভাগ্য বিড়ম্বনায় এখন ১৬ জন প্রবাসী শ্রমিক না খেয়ে জঙ্গলে দিন কাটাচ্ছেন। কোন বৈধ কাগজপত্র না থাকায় ধরা পড়ার আশঙ্কায় জঙ্গলে অবস্থান করছে তারা।
জানা গেছে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। ধরা পড়লে দেশে পাঠিয়ে দেয়া হবে এমন আতঙ্কে, অনেক বাংলাদেশি শ্রমিক জঙ্গলে আশ্রয় নিয়েছেন। কাজ হারানো ১৬ জন বাংলাদেশি কুয়ালালামপুরের একটি হাইওয়ের কাছে জঙ্গলে আশ্রয় নিয়েছেন।
ধুমপান করা, ফোনে কথা বলা, কোম্পানির নিয়ম অনুযায়ী জুতা না পরাসহ বেশকিছু নিয়মভঙ্গের অপরাধে এসব শ্রমিককে শাস্তি দিয়েছে কোম্পানি। এছাড়া আরও অনেক শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষের কাছ থেকে নতুন করে কবে আবার অনুমোদন পাবেন এ আশায় আছেন এসব শ্রমিকরা।



