
রংপুর মেডিকেল কলেজে যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ডাঃ নুর ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-সহকারী পরিচালক ডা. মো. ফেরফেদৌস রহমান বাদী হয়ে গতকাল এ মামলা দায়ের করেছেন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নূর ইসলাম,সহকারী অধ্যাপক ডা. মো.সারোয়াত হোসেন, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানীর স্বত্বাধিকারী ডা. মো. জাহের উদ্দিন সরকার, আ. সাত্তার সরকার,আহসান হাবিব এবং ইউনিভার্সেল ট্রেড কর্পোরেশন এর স্বত্বাধিকারী আসাদুর রহমান এর বিরুদ্ধে মামলা করা হয়।



