দেশবাংলা
সুন্দরগঞ্জে তিস্তা নদীতে ভাঙ্গন

ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙ্গন। গত ১৫ দিনে উপজেলার শ্রীপুর, কাপাশিয়া ইউনিয়নের অন্তত ৫শ’ বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
অসময়ে ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষা পেতে শ্রীপুর ইউনিয়নের পুটিমারী এলাকার শতশত মানুষ তিস্তা পাড়ে একত্রিত হয়ে গতকাল বিকেলে নামাজ আদায় করেছেন।
এলাকাবাসী জানান, তিস্তা নদীতে পানি কমার সাথে সাথে শ্রীপুর ও কাপাশিয়া ইউনিয়নের অন্তত ৮ কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। গত ১৫ দিনে ভাঙ্গনের মুখে পড়েছে শত শত বাড়ি ও ফসলী জমি। এ অবস্থায় এ এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
ভাঙ্গন রক্ষায় জরুরী ভিত্তিতে নদীর তীর সংরক্ষনের কাজ করা না হলে, বিলীন হয়ে যাবে হাজার হাজার বাড়িঘর ও ফসলী জমি।



