দক্ষিণ গ্রামে সৌন্দর্য ছড়াচ্ছে তিন রঙের পদ্ম ফুল

আরিফুর রহমান, কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের বিভিন্ন জলাশয়ে সৌন্দর্য ছড়াচ্ছে তিন রঙের পদ্ম ফুল। গোলাপি, সাদা আর হলুদ পদ্ম সাথে নানা জাতের পাখির আনাগোনা ও কিচিরমিচির। আর এসব উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে ভ্রমণপিপাসুরা। নৌকায় ঘুরে ঘুরে পদ্ম ফুল দেখেন তারা।
দক্ষিণ গ্রামের বিলটি বর্ষায় পানিতে তলিয়ে থাকে। চলতি বছর তলিয়ে থাকা জমিতে বর্ষার শুরুতে ফুটতে শুরু করে পদ্ম ফুল। শরতে ফুলগুলো আরো পরিপক্ক হয়ে ওঠে। প্রতিবছর ফুটলেও এ বছর ফুল ফুটেছে অনেক বেশী। সাদা, গোলাপী ও হলুদ ফুলে ভরে গেছে বিলটির প্রায় দশ একর জমি। এবছর জলাশের বিস্তির্ণ এলাকাজুড়ে ফুটে থাকা ফুল আকৃষ্ট করছে সবাইকে। ফুলগুলো দেখতে স্থানীয়রা ছাড়াও অন্যান্য জেলা থেকে আসছে ভ্রমণপিপাসুরা। বিলের চারপাশে দাড়িয়ে সৌন্দর্য উপভোগ করেন তারা।
পদ্মগুলো হেমন্তের শেষ পর্যন্ত ফুটে থাকে। পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এভাবে ফুল ফুটতে থাকে। ফুটে থাকা এসব পদ্ম ফুলের সৌন্দর্য রক্ষার্থে স্থানীয়দের সহযোগীতার আহবান জানান, পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তা সিফাতে রাব্বানা খানম।
প্রকৃতির এ সৌন্দর্য আর অবাধে ফুল ফোটায় বিলটিকে রক্ষা করতে সবাইকে হতে হবে সচেতন। আর এ ব্যাপারে স্থানীয় জনগণসহ সংস্লিষ্টরা ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করছে রাব্বানা খানম ।
বাংলাটিভি/ এসনূর



