দেশবাংলা
নন্দনপার্ক থেকে নারীসহ আটক ৭

সাভার প্রতিনিধি : আশুলিয়ার নন্দনপার্ক রিসোর্টে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কালিয়াকৈর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমঙ্গীর হোসেন মজুমদার জানান, গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে অসামজিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ৩ নারী ও ৩ জন পুরুষকে আটক করা হয়। এসময় আটক করা হয় নন্দনপার্ক রিসোর্টের এক ব্যবস্থাপককে।
দীর্ঘ দিন ধরে নোটিশ দেয়ার পরও পার্ক কর্তৃপক্ষ রিসোটটিতে অসামাজিক কাজের ব্যবসা চালিয়ে আসছিলো বলেও জানান তিনি।



