দেশবাংলা
সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুরে পৌর শহরের সার্কিট হাউসের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
ওসি শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি মালবাহি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই বৃদ্ধ পথচারী নিহত হন। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশ।
নিহতের নাম জমিরুল হক।তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মৃত আব্দুস ছত্তারের ছেলে।



