দেশবাংলা
বই মজুর স্বপন মিয়ার স্বপ্ন পূরণের পথে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গুঞ্জন পাঠাগারের স্বপ্নদ্রষ্টা বই মজুর স্বপন মিয়াকে নিয়ে বাংলা টিভিতে সংবাদ পরিবেশনের পর, তার সেই স্বপ্ন পুরনে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
শুক্রবার গুঞ্জন পাঠাগার প্রাঙ্গনে গিয়ে একটি বই গাড়ি উপহার দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ওয়াজেদ উল্লাহ জসীম, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু পার্থ চক্রবর্তী, বাংলা টিভির নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ ও মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।



