রাজধানীর বাইরে এখনো ডেঙ্গু আতঙ্ক কাটেনি

সার্বিক পরিস্থিতি উন্নতি হলেও এখনো দেশের বিভিন্নস্থানে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে। এতে আতঙ্ক কাটেনি রাজধানীর বাইরের মানুষদের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫’শ ২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত কুমিল্লার এক নারী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রওশনারা নামে আরও এক নারী মারা গেছেন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুরের শিবচরের উমেতপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক সেলিম মাদবরের মৃত্যু হয়েছে। সারাদেশের ন্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।
অন্যদিকে, বৃষ্টি হওয়ায় আবারো বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। রাজধানীর বাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রচুর তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বাংলাটিভি/ এসনূর



