বিশ্ববাংলা
‘লাশ পাঠাবো কোন ঠিকানায়’

সুনির্দিষ্ট ঠিকানা না পাওয়ায় মালয়েশিয়ার কারাগারে মারা যাওয়া শাহাজালাল নামে এক বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে পারছে না বাংলাদেশ দূতাবাস।
ট্রাভেল পারমিটের আবেদন ফরমে, সাতক্ষীরা সদরের বাবুলখালী গ্রামের ফটিকের ছেলে শাহজালাল উল্লেখ রয়েছে। তবে, সাতক্ষীরা সদর উপজেলায় বাবুলখালী নামে কোনো গ্রাম নেই বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে ভুল ঠিকানা ব্যবহার করেছিলেন তিনি।



